ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ব্রাজিল শিবিরে স্বস্তির খবর

ব্রাজিল শিবিরে স্বস্তির খবর

২০২৬ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে এসেছে বড় স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রাফিনিয়া। যদিও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন, তবুও নরওয়ের বিপক্ষে স্কোয়াডে তার থাকার সম্ভাবনা জোরালো বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পান বার্সেলোনার এই উইঙ্গার। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে তাকে ছাড়াই খেলতে হয় ব্রাজিলকে।

অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া

শনিবার (৪ জুলাই) দলের অনুশীলনে আংশিকভাবে অংশ নিয়েছেন রাফিনিয়া। পুনর্বাসন প্রক্রিয়ার পাশাপাশি সতীর্থদের সঙ্গে হালকা অনুশীলনও করতে দেখা গেছে তাকে। এতে নরওয়ের বিপক্ষে বেঞ্চে তার উপস্থিতি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

আনচেলত্তির বার্তা

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রাফিনিয়ার অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে এবং প্রয়োজন হলে তাকে মাঠে নামানো হতে পারে।

আনচেলত্তি বলেন, রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও সে এখনো শতভাগ ফিট নয়, তবু বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজনে কয়েক মিনিট খেলতে পারবে।

তিনি আরও বলেন, সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার দ্রুত ফেরা আমাদের জন্য বড় স্বস্তির বিষয়।

নরওয়ের বিপক্ষে ‘ট্রাম্প কার্ড’?

বিশ্লেষকদের মতে, আর্লিং হাল্যান্ডের নরওয়ের বিপক্ষে এই ম্যাচে রাফিনিয়ার অভিজ্ঞতা ও আক্রমণাত্মক গতি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকলেও, শেষ মুহূর্তে তাকে ‘সুপার সাব’ হিসেবে ব্যবহার করার কৌশল নিতে পারে ব্রাজিল কোচিং স্টাফ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে