ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ব্রাজিলের ফুটবলে নতুন বিতর্ক!

ব্রাজিলের ফুটবলে নতুন বিতর্ক!

ব্রাজিলের ফুটবলে নতুন বিতর্ক!

ক্রীড়া প্রতিবেদক | ঢাকা: অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে নিজেকে শতভাগ ফিট প্রমাণের লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন ঠিকই, কিন্তু সেলেসাও শিবিরে ফেরার পর এখন তাকে লড়তে হচ্ছে আরেকটি ভিন্ন সমীকরণ নিয়ে। আর তা হলো—ব্রাজিল দলের আইকনিক ‘১০ নম্বর’ জার্সিটি নিজের দখলে রাখা!

ব্রাজিলের নতুন প্রজন্মের সমর্থকদের একটি বড় অংশ এখন এই ঐতিহ্যবাহী জার্সিটি দেখতে চায় বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে। এমনকি ভিনিকে স্থায়ীভাবে ১০ নম্বর জার্সি দেওয়ার জন্য ব্রাজিল ফুটবল দলের ম্যানেজমেন্টের ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। স্বাভাবিকভাবেই, ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের জন্য বিষয়টি কিছুটা বিব্রতকর।

ঐতিহ্যের ১০ নম্বর: নেতৃত্ব ও আত্মপরিচয়ের প্রতীক

ব্রাজিলিয়ানদের কাছে ১০ নম্বর জার্সি মানেই নেতৃত্ব, ফুটবলীয় উত্তরাধিকার এবং জোগো বোনিতোর আত্মপরিচয়। ২০১৩ সালের ২১ জুন থেকে ব্রাজিলের এই ‘নাম্বার টেন’ জার্সির স্থায়ী মালিক নেইমার। এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই জার্সির মর্যাদা ধরে রেখেছেন।

পিছিয়ে পড়ার কারণ চোট: ২০২৩ সালের অক্টোবরের পর মারাত্মক চোটের কারণে আড়াই বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই সান্তোস ফরোয়ার্ড। নেইমারের এই দীর্ঘ অনুপস্থিতিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ানোর সুযোগ পান রিয়াল মাদ্রিদের দুই তারকা—ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

যেহেতু নতুন প্রজন্মের অনেক সমর্থক নেইমারের সেই চেনা ছন্দ বা সেরা সময়ের খেলা দেখার সুযোগ পায়নি, তাই তাদের চোখে ভিনিসিয়ুস জুনিয়রই এখন ব্রাজিলীয় ফুটবলের আসল কাণ্ডারি ও ভবিষ্যৎ।

শুরুর একাদশ ও জার্সির লড়াই

দীর্ঘদিন পর দলে ফিরলেও বিশ্বকাপে ব্রাজিলের শুরুর একাদশে নেইমারের জায়গা পাওয়াটা একেবারেই নিশ্চিত নয়। তাই সমর্থকদের একটি বড় অংশ চাইছে মাঠের প্রধান তারকা ভিনির গায়েই উঠুক ১০ নম্বর জার্সি। পরিস্থিতি সামাল দিতে নেইমারকে ১৩ নম্বর জার্সি দেওয়ার একটি গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছিল, তবে দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তাতে সম্মতি দেননি।

এদিকে ভিনিসিয়ুস জুনিয়রের নিজের অবশ্য এই জার্সি নিয়ে কোনো বাড়তি মোহ নেই। তার প্রিয় ‘৭ নম্বর’ জার্সি গায়ে খেলতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং এতে তার কোনো আপত্তিও নেই।

নেইমারের সামনে অনন্য রেকর্ডের সুযোগ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যদি ১০ নম্বর জার্সিটি বেদখল না হয়, তবে নেইমারের সামনে অপেক্ষা করছে এক অনন্য কীর্তি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি বিশ্বকাপে ‘নাম্বার টেন’ জার্সি গায়ে জড়ানোর ঐতিহাসিক রেকর্ড গড়বেন নেইমার জুনিয়র।

এখন দেখার বিষয়, কোচ আনচেলত্তির চালিকাশক্তিতে মাঠের লড়াইয়ে কার গায়ে শোভা পায় ব্রাজিলের এই বিখ্যাত ১০ নম্বর জার্সি—অভিজ্ঞ নেইমার নাকি ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়ুস!

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে