ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ব্যাংক হিসাব খুলতে টিআইএন জমা দেয়া লাগবে না

ব্যাংক হিসাব খুলতে টিআইএন জমা দেয়া লাগবে না

নবপ্রকাশ ডেস্ক:

ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতায় যাচ্ছে না সরকার।

সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাজেটে প্রস্তাব করা হয়েছিল যে, স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল।’

‘এছাড়া বন্টননামা দলিল রেজিস্ট্রেশন, সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি অর্থমন্ত্রীকে প্রস্তাব করবো যেন এই বিষয়টিও প্রত্যাহার করা হয়।’

এ ছাড়া বাংলাদেশে করমুক্ত আয়ের আগামী দুই করবর্ষের জন্য সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাজেটে এই সীমা ৩ লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে