ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নরের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নরের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

নিউজ ডেস্ক: জাপানের টোকিও মেট্রোপলিটন সরকার–এর ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

 

বৃহস্পতিবার (৭ মে) টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

 

বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

 

আলোচনায় ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর ব্যবসাবান্ধব নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। পাশাপাশি বাংলাদেশের বড় বড় শহরে এসব আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োগের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

 

এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামুখী কার্যক্রমে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

জবাবে ভাইস গভর্নর ভবিষ্যতে বাংলাদেশ ও টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন।

 

বৈঠক শেষে টোকিও শহরের আধুনিক নাগরিক সুবিধা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থা এবং স্মার্ট সিটি কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে