ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিনেত্রীকে হুমকি এমপির

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিনেত্রীকে হুমকি এমপির

 

বিনোদন ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাঁধার-এর বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি–এর প্রতিবেদন অনুযায়ী, গত ২২ মে লাহোরের চুং থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, সাকিব চাধার দীর্ঘদিন ধরে মোমিনা ইকবাল ও তার হবু স্বামীকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

 

মোমিনা ইকবালের ভাষ্য, সাকিব তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে পরে তিনি জানতে পারেন, ওই আইনপ্রণেতা আগে থেকেই বিবাহিত এবং তার দুই স্ত্রী রয়েছে। বিষয়টি জানার পর তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

 

অভিনেত্রীর দাবি, প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই সাকিব তার প্রতি ক্ষুব্ধ আচরণ শুরু করেন এবং বিভিন্ন সময় অশালীন ও আপত্তিকর ভাষায় কথা বলেন। শুধু তাই নয়, তার বোনের ফোনেও হুমকিমূলক ও আপত্তিকর বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ঘটনায় মারিয়াম নেওয়াজ বলেছেন, মোমিনা ইকবাল ও সাকিব চাধারের মামলার তদন্তে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি সহ্য করা হবে না। তিনি জানান, তদন্ত প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ও আপসহীন অবস্থান নেবে।

 

ঘটনাটি পাকিস্তানের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে