ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » “বিদেশে বসে উঁকিঝুঁকি মারাতেই সীমাবদ্ধ আওয়ামী লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

“বিদেশে বসে উঁকিঝুঁকি মারাতেই সীমাবদ্ধ আওয়ামী লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ আগস্ট (জুলাই গণঅভ্যুত্থান দিবস) ঘিরে বিদেশ থেকে বিচ্ছিন্ন তৎপরতা ছাড়া আওয়ামী লীগের বড় কোনো নাশকতা চালানোর সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

৫ আগস্ট কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে বলে আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, তার ওপর মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি কোনো তৎপরতা তো দেখছি না।”

পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা বা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, “বিষয়টি তা নয়। পুলিশ বাহিনীর মধ্যে এটি একটি স্বাভাবিক বা নিয়মিত প্রক্রিয়া (নরমাল প্র্যাকটিস)। যেমন—অসংরক্ষিত (অনঅ্যাটেনডেড) কোনো যানবাহন যেন ফেলে রাখা না হয়, ডিউটিতে থাকা অবস্থায় টিমের সদস্যরা যেন একসঙ্গে বিশ্রাম বা চা খেতে না যান এবং কেউ না কেউ যেন সবসময় গাড়িতে সতর্ক অবস্থানে থাকে। এটিকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।”

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করুন।”

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আমাদের দলের নেতৃত্বে আগামীকাল একটি সভা ডেকেছি। যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।”

এছাড়া, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় কোনো তদন্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংক্ষেপে বলেন, “বিষয়টি তদন্তের পর জানানো হবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে