ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিচ্ছেদের রটনা নিয়ে মুখ খুললেন কৌশানি

বিচ্ছেদের রটনা নিয়ে মুখ খুললেন কৌশানি

বিনোদন ডেস্ক:

টালিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে প্রেমের সুতোয় বাঁধা এই তারকা জুটির বিয়ের পিঁড়িতে বসা নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। তবে সম্প্রতি টালিউডে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে—সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এই তারকা জুটি। আগামী সিনেমা ‘বহুরূপী ২’ মুক্তির আগেই তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় শুরু হলে অবশেষে নীরবতা ভেঙে গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বনি ও কৌশানী দুজনেই।

সম্প্রতি এক প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক ও চলমান বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খোলেন এই তারকা যুগল।

সম্পর্কের ভবিষ্যৎ ও গুঞ্জন প্রসঙ্গে কৌশানী মুখোপাধ্যায় স্পষ্ট করে বলেন, “সব জুটির রসায়ন দর্শকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পায় না। তবে ‘বহুরূপী’ ছবির মাধ্যমে আমাদের পর্দাজুটি দর্শকদের অপরিসীম ভালোবাসা পেয়েছে, যা কাজের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক।” সম্পর্কের টানাপোড়েন নিয়ে তিনি আরও যোগ করেন, “পৃথিবীর সব সম্পর্কেই কম-বেশি সমস্যা হতে পারে। কিন্তু সামান্য সমস্যা হওয়া মানেই তো সম্পর্ক ভেঙে ফেলা নয়! নিজেদের মধ্যে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব।”

বিচ্ছেদের খবর নিয়ে পরিবারের উদ্বেগের কথা জানিয়ে কৌশানী বলেন, খবরের সত্যতা জানতে পরিবারের সদস্যরাও তাঁদের প্রশ্ন করছেন। তবে তাঁদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা একান্তই তাঁদের দুজনের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, বাস্তব ও রূপালী পর্দার পার্থক্যের বিষয়টি তুলে ধরে অভিনেতা বনি সেনগুপ্ত রোমান্টিক ভঙ্গিতে বলেন, “পর্দার সঙ্গী আর বাস্তব জীবনের সঙ্গী এক না-ও হতে পারেন। তবে শুটিংয়ের ব্যস্ততা শেষে দিনশেষে আমাকে তো কৌশানীর কাছেই ফিরতে হবে।”

উল্লেখ্য, ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের শুটিং সেট থেকেই বনি ও কৌশানীর প্রেমের সম্পর্কের সূচনা হয়। গত ১১ বছর ধরে টলিউডে আদর্শ তারকা জুটি হিসেবে নিজেদের ধরে রেখেছেন তাঁরা। দুই পরিবারের পক্ষ থেকেই তাঁদের বিয়ের পূর্ণ সম্মতি রয়েছে। তবে আপাতত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার চেয়ে রূপালী পর্দায় নিজেদের চলচ্চিত্র ক্যারিয়ারে বেশি জোর দিতে চান এই তারকা যুগল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে