ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিকেল তিনটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন

বিকেল তিনটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন

নবপ্রকাশ ডেস্কঃ
২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর এবার তার বিভিন্ন দিক তুলে ধরতে এবং জনমনে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।
জাতীয় বাজেট পেশের পর আজ প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী । সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া নানা প্রশ্নেরও জবাব দেবেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

 

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে