ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বিকৃত ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বিকৃত ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেস্ক:

টেলিভিশন চ্যানেলের হ্যাকড হওয়া ইনস্টাগ্রাম পেজ থেকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি দুই জনপ্রিয় তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। চ্যানেল কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ ও ক্ষমা চাওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে না নিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শুধু একটি ‘সরি’ বা দুঃখপ্রকাশ করলেই এমন জঘন্য অপরাধের দায়মুক্তি হতে পারে না।

গতকাল শুক্রবার রাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে এ বিষয়ে তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ খ্যাত এই অভিনেত্রী। যদিও পরবর্তীতে লাইভটি নিজের অফিশিয়াল পেজ থেকে ডিলিট করে দিয়ে আজ সকালে একটি নতুন স্ট্যাটাসে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

১১ ঘণ্টার ব্যবধানেও নিয়ন্ত্রণ না নেওয়া নিয়ে প্রশ্ন

লাইভে চ্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, “ওরা এত বড় পাওয়ারফুল একটা মিডিয়া, অথচ তাদের পেজটি প্রায় ১১ ঘণ্টা হ্যাকড হয়ে ঝুলে ছিল! তারা কি সেটা নিজেদের কন্ট্রোলে আনতে পারল না? দেশে কি আইন বা প্রশাসন বলতে কিছু নেই? এগুলোর সদ্ব্যবহার করে কি এটি ঠেকানো যেত না? কেবল পেজ হ্যাক হয়েছে বলে দায় এড়ানো যায় না। তাহলে তো আমিও বলতে পারি, আমার পেজও হ্যাক হয়েছে!”

অভিনেত্রী জানান, ভিডিওটি অনেক পুরোনো হলেও এবার একটি মূলধারার গণমাধ্যমের ভেরিফায়েড পেজের মাধ্যমে তা দেশজুড়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক।

নিন্দুক ও নেটিজেনদের কঠোর সমালোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে চলা নানা নেতিবাচক চর্চা ও কটূক্তির কড়া জবাব দেন পরীমনি। নিন্দুকদের একহাত নিয়ে তিনি বলেন, “তোমরা যখন এই বিকৃত ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটা খোলামেলা ফটোশুট করে ফেলি!”

তিনি আরও যোগ করেন, বোধসম্পন্ন মানুষরা ভিডিওটি দেখে এড়িয়ে গেলেও যাদের মানসিকতা বিকৃত, তারাই এটি নিয়ে মেতে আছে। অনেকে ধর্মীয় বা ভালো কোনো পোস্টের কমেন্ট বক্সে গিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করছে উল্লেখ করে পরী বলেন, “দেখা গেল কেউ হজের পোস্ট করল, তার কমেন্টেও গিয়ে লিখছে— ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। ভুয়া একটা জিনিস নিয়ে যাদের এই অবস্থা, আসল হলে না জানি তারা কী করত!”

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ কাজ নিয়ে ব্যস্ততা

ব্যক্তিগত জীবন ও নানা আলোচনা-সমালোচনার বাইরে পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের একটি নতুন ওয়েব সিনোমায় অভিনয় করেছেন, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে