ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বন্যা বিধ্বস্ত থাইল্যান্ড: ক্ষতি ৩২০ মিলিয়ন ডলার

বন্যা বিধ্বস্ত থাইল্যান্ড: ক্ষতি ৩২০ মিলিয়ন ডলার

নবপ্রকাশ ডেস্ক:

টানা ভারি বৃষ্টিপাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ দেশটির ৪১টি প্রদেশ প্লাবিত হয়ে এক ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় এ পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫ লাখ ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংককের ২৩৪টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৬ হাজার মানুষ ঠাঁই নিয়েছেন এবং বহু মানুষ নিজ নিজ ঘরে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

মাত্র তিন দিনে প্রায় ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় নিচু শহর ব্যাংককের পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উনসিট সম্পুনথারাত জানান, বন্যাকবলিত অঞ্চলে ৮০ হাজারের বেশি মানুষ আটকে আছেন। তাঁদের সহায়তায় ভ্রাম্যমাণ রান্নাঘর ও নৌকা মোতায়েন করে তিন বেলা খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পূর্বাঞ্চলীয় রায়ং প্রদেশে জলাধার উপচে পড়ায় নতুন করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বন্যায় থাইল্যান্ডের অর্থনীতিতে বড় ধরনের আঘাত আসতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। রাংসিত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আট পিসানওয়ানিচ জানান, বন্যায় আনুমানিক ১১০০ কোটি বাত (প্রায় ৩২৭ মিলিয়ন মার্কিন ডলার) অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এর ফলে চলতি বছর দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২.১ শতাংশে নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে রাজধানী ব্যাংকক ও পূর্বাঞ্চলীয় এলাকার পাইকারি, খুচরা ব্যবসা এবং কৃষি খাত চরম ক্ষতির মুখে পড়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে