ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বগুড়া-নওগাঁ সড়কে প্রাণহানির জেরে তদন্ত কমিটি গঠন

বগুড়া-নওগাঁ সড়কে প্রাণহানির জেরে তদন্ত কমিটি গঠন

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। দুই দিনে পৃথক দুটি সড়কে দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর ঘটনায় আঞ্চলিক ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরপর এমন দুর্ঘটনায় স্থানীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার বিষয়ে সোমবার (১০ আগস্ট) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, যানবাহনের বেপরোয়া গতি ও অসচেতনতার কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরপর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সড়ক ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

তাদের দাবি, মহাসড়কে নিয়মিত গতি নিয়ন্ত্রণ, যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাই এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো জরুরি। জানা যায়, চলতি মাসের গত ৭ আগস্ট বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় বাসচাপায় ৭ জন শ্রমিক নিহত ও প্রায় ২৫জন আহত হন। ওই দিন বিকালে একই এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনা স্বামী-স্ত্রীসহ দুইজন নিহত হন। এর রেশ না কাটতেই ৯আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় আরও ৩ জনের মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, শুধু দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়া নয়। দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত ও কার্যকর তদারকি প্রয়োজন। বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া গেলে দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

এদিকে পরপর দুই দিনে ১২ জনের মৃত্যুর ঘটনায় আঞ্চলিক ও মহাসড়কে নিরাপত্তা নিয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেপরোয়া গতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনা কমাতে চালকদের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা, প্রয়োজনীয় সাইন-সিগন্যাল স্থাপন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে যাত্রী ও চালকদের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে।বিআরটিএ বগুড়া সার্কেল এর সহকারী পরিচালক মোহাম্মাদ হারুন উর রশিদ জানান, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের তরফ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) আতোয়ার রহমান ও সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রয়েছেন। তিন সদস্যের তদন্ত কমিটি  বিকালে সরেজমিনে দুর্ঘটনাজনিত এলাকা পরিদর্শন করেছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে