ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর রাজত্ব: ৮ দিনে আয় কত?

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর রাজত্ব: ৮ দিনে আয় কত?

বিনোদন ডেস্ক:

বলিউডের থ্রিলার ঘরানার সিনেমায় নতুন ইতিহাস সৃষ্টি করে বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে অজয় দেবগন ও টাবু অভিনীত বহুল আলোচিত ছবি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। প্রথম সপ্তাহের দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় শুক্রবারও (০৯ অক্টোবর) ছবিটির আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

বিনোদনভিত্তিক বক্স অফিস ট্র্যাকিং সংস্থা ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে (দ্বিতীয় শুক্রবার) ছবিটির আয় আগের দিনের তুলনায় প্রায় ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেবল ভারতেই এই দিন ছবিটি নেট কালেকশন করেছে ১৪ কোটি ৫০ লাখ রুপি। এর মাধ্যমে দেশের বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ২৬০ কোটি রুপিতে।

শুধু ভারত নয়, বিশ্বজুড়েও ছবিটির জয়রথ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৪১০ কোটি রুপির কাছাকাছি, অর্থাৎ ৪০৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩১২ কোটি রুপি এবং আন্তর্জাতিক বা বিদেশের বাজার থেকে এসেছে আরও ৯৫ কোটি রুপি। শুধু তাই নয়, মুক্তির অষ্টম দিনে প্রেক্ষাগৃহে প্রায় ৫ লাখ ৮৩ হাজার দর্শক সিনেমাটি উপভোগ করেছেন, যার ফলে মোট দর্শকের সংখ্যা (ফুটফলস) ১ কোটি ৭ কোটিতে গিয়ে ঠেকেছে।

এর আগে ছবিটির প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনও ছিল অত্যন্ত ঈর্ষণীয়। প্রথম তিন দিনের উইকেন্ডেই এটি আয় করে নেয় ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। এরপর চতুর্থ দিনে ২১ কোটি, পঞ্চম দিনে ১৯ কোটি ৫০ লাখ, ষষ্ঠ দিনে ১৫ কোটি ৫০ লাখ এবং সপ্তম দিনে ১৩ কোটি রুপি আয় করে ছবিটি। সব মিলিয়ে প্রথম সাত দিনেই ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়ায় ২৪৫ কোটি ৫০ লাখ রুপি।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ হলো জনপ্রিয় হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও সর্বশেষ কিস্তি। মূল মালয়ালম ফ্র্যাঞ্চাইজির গল্পের সাথে কিছুটা নতুনত্ব এনে হিন্দিতে এর চিত্রনাট্য সাজানো হয়েছে। ছবিটিতে বরাবরের মতো আইকনিক চরিত্র ‘বিজয় সালগাঁওকর’ রূপেই অজয় দেবগনের দুর্দান্ত অভিনয় এবং ‘মীরা দেশমুখ’ চরিত্রে টাবুর অভিনয় দর্শকদের আবারও মুগ্ধ করেছে।

এ ছাড়া ছবিটিতে এসপি রাজবীর সিং তোমার চরিত্রে জয়দীপ আহলাওয়াত ছাড়াও শ্রীয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত, ম্রুনাল যাদব, কমলেশ সাওয়ান্ত, সৌরভ শুক্লা এবং নেহা জোশীর মতো খ্যাতনামা তারকারা অত্যন্ত শক্তিশালী অভিনয় উপহার দিয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে