ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফেনী গার্লস ক্যাডেট কলেজে অভূতপূর্ব সাফল্য, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

ফেনী গার্লস ক্যাডেট কলেজে অভূতপূর্ব সাফল্য, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া একজন পরীক্ষার্থী জিপিএ ৪ দশমিক ২৮ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের কঠোর অধ্যবসায়ের ফলে এ সাফল্য এসেছে।

কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল বলেন, শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণে ক্যাডেটরা বরাবরই ভালো ফলাফল করে আসছে।

এ সাফল্যের জন্য তিনি ক্যাডেট, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে