ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবপ্রকাশ ডেস্ক:

দিনব্যাপী সফরসূচি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ স্মৃতিবিজড়িত জেলা ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি গুরুত্বপূর্ণ মেগা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগের শুভসূচনা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহর ফেনীতে এসে পৌঁছায় এবং সরাসরি পরশুরাম উপজেলার উদ্দেশে রওয়ানা হয়। এর আগে সকালে ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। ফেনীর নির্ধারিত সকল কর্মসূচি সমাপ্ত করে আজ সকালেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের পৈতৃক ভিটা ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে বেগম খালেদা জিয়া টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই সূত্রে এ অঞ্চলের সঙ্গে যুক্ত রয়েছে জিয়া পরিবারের দীর্ঘদিনের সুনিবিড় পারিবারিক ও রাজনৈতিক স্মৃতি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে পরশুরাম উপজেলার খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। গত ১৬ জুন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পটির অধীনে ৬৭ দশমিক ৯২ কিলোমিটার নদীবাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখননসহ ২৭টি সেচ অবকাঠামো ও ৭৭টি নতুন ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের পূর্ণাঙ্গ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

উদ্বোধন শেষে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখান থেকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শনে গিয়ে ছাদভিত্তিক (রফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনসমূহে ইতোমধ্যে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন সম্পন্ন করা হয়েছে।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ধর্মীয় ব্যক্তিত্বদের রাষ্ট্রীয় সম্মানী তুলে দেবেন। এতে ফুলগাজীর ৫১০ জন ফ্যামিলি কার্ড, পুরো জেলাজুড়ে ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড এবং ২৩৮ জন ধর্মীয় শিক্ষক ও প্রতিনিধিকে সরকারের পক্ষ থেকে সম্মাননা ও সম্মানী প্রদান করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে