ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর ঘিরে কূটনৈতিক প্রস্তুতি চলছে পুরোদমে

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর ঘিরে কূটনৈতিক প্রস্তুতি চলছে পুরোদমে

নবপ্রকাশ ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লিতে গত ৩-৪ দিন যাবৎ কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে। তবে সফরের কতক্ষণ আগে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
এ মাসের শুরুতে দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে প্রথমবারের মতো অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি করার সুযোগ দেওয়ায় উত্তেজনা তৈরি হয়েছিল ঢাকা–দিল্লি সম্পর্কে।
এমন প্রেক্ষাপটে চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর আয়োজন নিয়ে দুই দেশের রাজনৈতিক স্তরে যোগাযোগ অব্যাহত আছে।তবে তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিচ্ছেন না—এটা নিশ্চিত হয়ে গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরের দিনক্ষণ এবং গুরুত্বপূর্ণ কিছু ইস্যু চূড়ান্ত করার বিষয়ে বৃহস্পতিবারও দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগ হয়েছে।
সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে থাকবে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরটি দুই দিনের হতে পারে এবং মূলত দ্বিপক্ষীয় আলোচনাকেন্দ্রিক হবে। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারত তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে