নবপ্রকাশ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে তার গাড়িবহর যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িবহর নিয়ে চাঁদপুরের পথে রয়েছেন।
চাঁদপুরে প্রবেশের আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
