ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » প্রধানমন্ত্রীর ৩ দেশ সফর আলোচনায়

প্রধানমন্ত্রীর ৩ দেশ সফর আলোচনায়

নবপ্রকাশ ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক গুরুত্বপূর্ণ দেশে সম্ভাব্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফর নিয়ে প্রস্তুতি ও আলোচনা শুরু হয়েছে। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে তাঁর জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।

এদিকে ঢাকা-টোকিও সম্পর্ক আরও বেগবান করতে জাপান প্রধানমন্ত্রীকে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে তাঁর জাপান সফর হতে পারে। অন্যদিকে, দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও তারেক রহমানকে রিয়াদ সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। যৌথ সুবিধাজনক সময় নির্ধারণ সাপেক্ষে আগামী নভেম্বরে এই সফরটি হতে পারে।

এ ছাড়া ভারতের গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে ভারত সফরের সম্ভাবনার কথা বলা হচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও সফরটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে দ্রুত শীর্ষ পর্যায়ের এই বৈঠকের আশাবাদ ব্যক্ত করেছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে