ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল হামলা, ধৃত ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল হামলা, ধৃত ৩

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর তেজগাঁওস্থ আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংলগ্ন এলাকায় গভীর রাতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী ঘটনাস্থলে আসেন। তারা মূল সড়ক এড়িয়ে বিকল্প পথ ধরে এসে প্রায় ২ থেকে ৩ মিনিট এলাকাটি পর্যবেক্ষণ করেন। এরপর হঠাৎ দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে পালিয়ে যান। নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ঘটনার পরপরই ডিএমপির বোম্ব ডিসপোজাল বা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অপর ককটেলটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শনিবার রাত আড়াইটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিসি ইবনে মিজান জানান, অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল কোনো স্প্লিন্টার বা মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক উপাদান পায়নি। প্রাথমিক পর্যবেক্ষণে এটি একধরনের পটকাজাতীয় বিস্ফোরক ছিল বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো রাষ্ট্রের অত্যন্ত স্পর্শকাতর ও সুরক্ষিত এলাকার অদূরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলা হলে এই পুলিশ কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা প্রধান সড়ক এড়িয়ে লিংক রোড দিয়ে এসে অতর্কিতে ঘটনাটি ঘটিয়ে সটে পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার মূল পরিকল্পনাকারী ও আসামিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে আশপাশের সড়ক ও প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে