ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে

প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে

রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে নারীদের জন্য বিশেষভাবে চালু করা ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) বাসটিতে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

 

জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ট্রাফিক পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়। এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে