ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পুলিশের এসআইকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার প্রাইভেটকার চালক

পুলিশের এসআইকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার প্রাইভেটকার চালক

নবপ্রকাশ ডেস্ক:

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ইসলাম ওই প্রাইভেটকারের চালক ও মালিক বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা ও প্রাইভেটকারের মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে কারখানার পাশের ভাড়া বাসায় ফিরছিলেন এসআই আলতাফ হোসেন। পথে তিনি একটি ব্যক্তিগত গাড়িতে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় তিনি বাধা দিলে ওই যুবকেরা তার ওপরও চড়াও হন।

একপর্যায়ে প্রাণ বাঁচাতে আলতাফ হোসেন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে নিজের কারখানায় ঢুকে পড়েন। পরে অভিযুক্ত ব্যক্তিরা আরও ১৫ থেকে ২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা কারখানায় ঢুকে মেশিনসহ বিভিন্ন আসবাব ও মালামাল ভাঙচুর করেন। এ সময় তারা আলতাফ হোসেন ও তার ছেলে মো. আরিফকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।

পরে প্রতিবেশীরা বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ হাসপাতালে চিকিৎসাধীন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে