ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পুকুরে গোসল করাই কাল হলো স্কুলছাত্রের

পুকুরে গোসল করাই কাল হলো স্কুলছাত্রের

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে সাড়ে ছয় বছর বয়সি এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ একই এলাকার কাচারিবাগ এলাকার মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্কুল থেকে এসে হামিদসহ দুই শিশু গোসল ও সাঁতারের লক্ষ্যে টিউব নিয়ে পুকুরে যায়। প্রতিদিনই তারা ঘরের পাশের ওই পুকুরে টিউবে ভেসে ভেসে গোসল ও সাঁতার শিখে। গোসল শেষে তার সঙ্গে থাকা অন্য শিশুটি উঠে আসলেও উঠে আসেনি হামিদ। খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভেসে উঠে। পরে হামিদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুল থেকে এসে গোসল করতে পুকুরে নেমে ডুবে মারা যায় সে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে