ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানের খোঁজে প্রধানমন্ত্রী, বিশেষজ্ঞদের নানা পরামর্শ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানের খোঁজে প্রধানমন্ত্রী, বিশেষজ্ঞদের নানা পরামর্শ

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিত করতে একদল পরিবেশ ও পানি বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর সমন্বয়ে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের প্রতিনিধি এবং গবেষকরা সভায় অংশ নেন। বৈঠকে তারা দেশের পানি সংকটের বিভিন্ন দিক, প্রশাসনিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরেন।

বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় রেখে দীর্ঘ ও মধ্যমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সংযোজন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ জোর দেন।

বিশেষজ্ঞদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ বাস্তবায়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন।

বিশেষজ্ঞ দলে ছিলেন ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে