ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পাঁচ বছরের চুক্তিতে লেভারকুসেনে আর্জেন্টাইন তারকা

পাঁচ বছরের চুক্তিতে লেভারকুসেনে আর্জেন্টাইন তারকা

আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকে মার্শেই থেকে দলে ভিড়িয়েছে বায়ার লেভারকুসেন। জার্মান ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত লেভারকুসেনে থাকবেন তিনি।

মেদিনাকে দলে ভেড়াতে লেভারকুসেনের খরচ হয়েছে মোট ২৫ মিলিয়ন ইউরো। এর মধ্যে প্রাথমিক ট্রান্সফার ফি ২৩ মিলিয়ন ইউরো। এছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ২ মিলিয়ন ইউরো বোনাস বা অ্যাড-অন হিসেবে যুক্ত হবে।

লেভারকুসেনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মেদিনা। আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনে আসতে পেরে আমি দারুণ খুশি। উত্তর আমেরিকার বিশ্বকাপে এজেকিয়েল পালাসিওস আমাকে ক্লাবটি সম্পর্কে অনেক কিছু বলেছে এবং লেভারকুসেনের ব্যাপারে খুব ভালো কথা বলেছে।’

লেভারকুসেনে ২ নম্বর জার্সি পরবেন মেদিনা। ২০২৫-২৬ মৌসুমে মার্শেইয়ের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচ খেলেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা করে নেন লিওনেল স্কালোনির ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে।

উত্তর আমেরিকায় ২০২৬ বিশ্বকাপে চার ম্যাচে মাঠে নামেন মেদিনা। এর মধ্যে ফাইনালেও বদলি হিসেবে খেলেছেন তিনি। তবে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

মার্শেইয়ে যোগ দেওয়ার আগে ফরাসি ক্লাব লেন্সের হয়ে খেলেছেন মেদিনা। সেখানে ১৬৫ ম্যাচে মাঠে নেমে ফরাসি ফুটবলের অন্যতম পরিচিত ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২২-২৩ মৌসুমে লেন্সকে লিগ ওয়ানে রানার্সআপ হতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মেদিনাকে দলে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সিমন রলফেস। তিনি বলেন, ‘ফাকুন্দো মেদিনার মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়কে দলে পেয়ে আমরা আনন্দিত। তার গুণমান ও শক্ত মানসিকতার কারণে সে শুরু থেকেই আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।’

নতুন কোচ কার্লেস মার্তিনেসের অধীনে ২২ আগস্ট জার্মান কাপের ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে লেভারকুসেন। এরপর ২৯ আগস্ট এলভার্সবার্গের মাঠে লিগ অভিযান শুরু করবে তারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে