ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পরকীয়া করায় পদ গেলো জামায়াত নেতার

পরকীয়া করায় পদ গেলো জামায়াত নেতার

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতার পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামির আমীর পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। ইনামুল মোল্লা বোয়ালমারী বাজারে অবস্থিত মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী পদে চাকরি করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ইনামুল মোল্লার দুটি মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তার দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। এমনকি তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে