ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘নারীঘটিত’ বিতর্কে আসেন্সিও, কোর্টে গড়াচ্ছে জল!

‘নারীঘটিত’ বিতর্কে আসেন্সিও, কোর্টে গড়াচ্ছে জল!

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার রাউল আসেন্সিও আইনি সংকটের মুখোমুখি হয়েছেন। কানারি দ্বীপপুঞ্জে সম্প্রতি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দণ্ডিত হওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে একটি পৃথক ও গুরুতর ফৌজদারি বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ আগস্ট দক্ষিণ গ্রান ক্যানারিয়ায় নিজের পোর্শে গাড়ি চালানোর সময় ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে থামায় পুলিশ। ব্রেসালাইজার পরীক্ষায় তাঁর শরীরে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.৯০ মিলিগ্রাম/লিটার, যা স্পেনের আইনি সীমা ০.২৫ মিলিগ্রাম/লিটারের প্রায় চার গুণ। সান বার্তোলোমে দে তিরজানার একটি দ্রুত বিচার আদালতে আসেন্সিওকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা এবং আট মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর চেয়েও অনেক বেশি গুরুতর আইনি লড়াই শুরু হচ্ছে লাস পালমাস আদালতে। ২০২৩ সালের জুনে মোগান বিচ ক্লাবের একটি ঘটনার জেরে আসেন্সিও এবং তাঁর তিন সাবেক সতীর্থ—ফেরান রুইজ, হুয়ান রদ্রিগেজ ও আন্দ্রেস গার্সিয়া বিচারের মুখোমুখি হচ্ছেন। এই খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এক অপ্রাপ্তবয়স্ক ও অন্য এক ব্যক্তির সম্মতিতে হওয়া শারীরিক সম্পর্কের ভিডিও ভুক্তভোগীদের অনুমতি ছাড়াই ধারণ করেন এবং পরবর্তীতে তা মেসেজিং অ্যাপে ছড়িয়ে দেন।

যদিও আসেন্সিও সরাসরি ভিডিও ধারণ বা তাতে অংশ নেননি, তবে ভিডিওটি চেয়ে নেওয়ার ও দেখার অভিযোগে তাঁর বিরুদ্ধে গোপনীয়তা বা ডেটা লঙ্ঘনের দুটি অস্থায়ী মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ আসেন্সিওর জন্য দুই বছর, ছয় মাস একদিনের কারাদণ্ড দাবি করেছে। আর অতিরিক্ত অভিযোগের কারণে তাঁর সহ-অভিযুক্তদের আরও কঠোর শাস্তি হতে পারে, যা সর্বোচ্চ চার বছর সাত মাস পর্যন্ত গড়াতে পারে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে