ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নতুন রেকর্ডে গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলি

নতুন রেকর্ডে গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলি

নবপ্রকাশ ডেস্ক:

মুক্তির আগেই বিশ্বমঞ্চে অনন্য ইতিহাস গড়েছে সুপারস্টার আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির সিনেমা ‘রাকা’। আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিরল স্বীকৃতি হিসেবে গিনেস বিশ্বরেকর্ডে নাম উঠেছে সিনেমাটির। ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ডের সনদ তুলে দেওয়া হয়।

একসঙ্গে ৪ থেকে ৭০ বছর বয়সী ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম গতিবিধি ও মুখের অভিব্যক্তি মোশন ক্যাপচারের মাধ্যমে ধারণ করার ঐতিহাসিক কীর্তিতে এই রেকর্ড অর্জন করে সিনেমাটি। এই কাজে ৯২টি বিশেষ অপটিক্যাল মোশন ক্যাপচার ক্যামেরা ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।

নির্মাতা অ্যাটলির জন্মদিনে বিশ্বরেকর্ডের এই ঘোষণা আসে। অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আল্লু অর্জুন জানান, দূরদর্শী পরিচালকের সাথে কাজ করতে পেরে তিনি গর্বিত। অন্যদিকে অ্যাটলি একে জীবনের অবিশ্বাস্য ও বিশেষ অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন।

আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে নির্মিত ‘রাকা’র প্রথম ঝলকে আল্লু অর্জুনকে টাক মাথা ও রুক্ষ যোদ্ধাসুলভ চেহারায় দেখা গিয়েছিল। মুক্তির আগেই এমন বৈশ্বিক স্বীকৃতি সিনেমাটি নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে