ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন শ্রীরামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও গোলড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকাগামী ‘একেএইচ ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আবুবকর সিদ্দিক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বাসের এক যাত্রী আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।

খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এর চালককে আটকের জন্য পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে