ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ধানমন্ডিতে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডিতে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ৩

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম ককটেল বিস্ফোরণ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের মিনা বাজারের সামনে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

একটি সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য জড়ো হয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার পেছনে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে