শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) অধীন পাঁচজন সহকারী প্রকৌশলীকে নিজ বেতন ও বেতনক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মস্থলে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ৩০ জুলাই ২০২৬ তারিখে অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অধিদপ্তরের প্রশাসন শাখার স্মারক নম্বর ০৯.০৯.০০০০.০০৮.২৪.১৬১.২৬-৯০০-এর মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। এতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত সহকারী প্রকৌশলীকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, জনাব মো. আবু সাঈদ আকন্দ, সহকারী প্রকৌশলী (সিভিল) (চ. দা.), বর্তমানে প্রধান কার্যালয়, ঢাকায় কর্মরত ছিলেন। তাকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। আদেশে তার পদটি বদলিজনিত শূন্যপদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে যোগদান করে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান। কর্মকর্তাদের এ ধরনের বদলি-পদায়নের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে জনবল সমন্বয় ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য যে এর আগে “দৈনিক নবপ্রকাশ” পত্রিকায়,”ইইডিতে আওয়ামী দোসর শিমুলের খুটির জোর কোথায়” শিরোনামে সংবাদপ্রকাশ হওয়ার পরবর্তী সময়ে নরেচরে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পারি পরিপ্রেক্ষিতে সম্প্রতি বদলি করা হয়েছে ইইডির সহকারী প্রকৌশলী শিমুল আকন্দকে।
