ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » দেশের প্রয়োজনে আবারও রাজপথে মুক্তিযোদ্ধারা: ডিএসসিসি প্রশাসক

দেশের প্রয়োজনে আবারও রাজপথে মুক্তিযোদ্ধারা: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: “ক্লিন সিটি, গ্রিন সিটি” গড়ার প্রত্যয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম। বৃহস্পতিবার সকালে রাজধানীর নগর ভবনে এই কর্মসূচির উদ্বোধন করেন মো. আবদুস সালাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ডাকে মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন, তেমনি আজও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আহ্বানে ঢাকা শহরকে “ক্লিন সিটি, গ্রিন সিটি” হিসেবে গড়ে তুলতে তারা রাজপথে নেমেছেন।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে। মুক্তিযোদ্ধা প্রজন্মকেই আগামী দিনে দেশের দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, “ঢাকা আমাদের প্রাণের শহর। এই শহরকে যদি সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই, তাহলে আগে নিজেদের বদলাতে হবে। আমরা বদলালে ঢাকা বদলাবে।” তিনি বলেন, বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় নয়, বরং পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ নগরীর তালিকায় ঢাকাকে শীর্ষস্থানে দেখতে চান তারা।

পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট অতিক্রম করে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে