ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি

দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি

বিনোদন ডেস্ক:

লাল পেড়ে সনাতনী সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর ডান হাতে শোভা পাচ্ছে পবিত্র পদ্মফুল—সব মিলিয়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির রূপে যেন সাক্ষাৎ দেবী দুর্গার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন সময়ে দেবী দুর্গার আদলে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক মুগ্ধতা ছড়িয়েছেন এই চিত্রনায়িকা।

আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে একটি বিশেষ ফটোশুটের ভিডিও প্রকাশ করেন পরীমনি। মুহূর্তেই সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি।

‘শুভ শক্তির জয় হোক’

পূজার চিরচেনা ও আবহমান বাংলার রূপ ফুটিয়ে তোলা এই বিশেষ ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ ভিডিওটি প্রকাশ হওয়ার পর মাত্র এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৪৮ হাজারের বেশি রিঅ্যাকশন এবং সাড়ে ছয় হাজারের বেশি মন্তব্য জমা হয়।

তার এমন রাজকীয় ও দেবীসুলভ রূপ দেখে মন্তব্যের ঘরে ভক্তরা ভালোবাসা প্রকাশ করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘পরী সব সাজেই পরী।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘কয়েক দিন আগেই ভেবেছিলাম আপনাকে দেবী দুর্গার সাজে দারুণ মানাবে, আজ সত্যিই আপনাকে সেই রূপে দেখলাম। অসাধারণ লাগছে!’

অভিনয় ও কাজের ব্যস্ততা

ব্যক্তিগত জীবন ও ফটোশুটের পাশাপাশি অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তাঁর হাতে রয়েছে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তাঁর সহশিল্পী হিসেবে কাজ করছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। তবে ওটিটি প্ল্যাটফর্মে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে