ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » দুর্নীতি ঠেকাতে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ডিজিটাল ভূমি সেবা

দুর্নীতি ঠেকাতে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ডিজিটাল ভূমি সেবা

নবপ্রাকাশ ডেস্ক:
ভূমিসেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ভূমি ভবনে ভূমিসেবা মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থাপনা আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমিসেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি জানান,অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন,সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম,ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মির হেলাল,তথ্যপ্রতি মন্ত্রী ইয়াসির খান উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার (২১ মে)।

বিস্তারিত আসছে…

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে