ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » দিল্লিতে আটক পিনারাই বিজয়ন!

দিল্লিতে আটক পিনারাই বিজয়ন!

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজধানী দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পুলিশ। বিক্ষোভ শুরুর আগেই কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীসহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা ও অধিকারকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছ থেকে সিপিআই(এম) নেতা পিনারাই বিজয়নকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, বিজয়নকে বর্তমানে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে।

অন্যদিকে, মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি পৌঁছানোর পরপরই বিমানবন্দর থেকেই সিজেপি প্রধান অভিজিৎ দীপকেকে আটক করে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বিক্ষোভে অংশ নিতে সম্প্রতি জার্মানি থেকে ভারতে আসা ৩২ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও শনিবার ভোরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে অবস্থিত তাঁর বাসভবনে দিল্লি ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

এ ছাড়া, সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং এক ভিডিও বার্তায় দাবি করেছেন, বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই তাঁকেও আটক করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে