ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » তেল কিনতে ২০ জুন সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

তেল কিনতে ২০ জুন সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেল কেনার দাম নিয়ে সমঝোতা করতে আগামী ২০ জুন সিঙ্গাপুরে যাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বাধীন একটি দল। যেখানে তার সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিভিন্ন দেশের (জিটুজি চুক্তি) ১০টি কোম্পানির কাছ থেকে ১৬ লাখ টন জ্বালানি তেল কেনার কথা বিপিসির। সরকারি একাধিক সূত্র জানায়, কম দামে তেল কেনায় সমঝোতা করতে এবারই প্রথম কোনো জ্বালানিমন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন। দেশের স্বার্থ রক্ষায় জ্বালানি মন্ত্রী সেই বৈঠকে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১৫ লাখ টনের পরিশোধিত তেল দরপত্রের মাধ্যমে কেনার প্রক্রিয়া অনেকটা সম্পন্ন করেছে বিপিসি। মন্ত্রীর এই সফর দেশের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

দেশে ১৪ জুন পর্যন্ত অকটেন ৫১ হাজার ৭৮ টন, পেট্রোল ২৮ হাজার ৮৩২ টন, জেট ফুয়েল ৫২ হাজার ৯০৪ টন, ডিজেল ৪ লাখ ৮৯ হাজার ৫৩৭ টন এবং ফার্নেস অয়েল আছে ৯৪ হাজার ৮৫৮ টন। এই তেল দিয়ে ৩২ দিনের বেশি চাহিদা মেটানো যাবে।

এন পি ডি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে