ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ

তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ

খুলনা প্রতিনিধি: তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট। বিশুদ্ধ খাবার পানি, ছাতা, হাতপাখাসহ বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে একটি ভ্রাম্যমাণ ইউনিট এ কর্মসূচি পরিচালনা করে। প্রচণ্ড গরমে রাস্তায় চলাচলকারী শ্রমজীবী মানুষ, রিকশাচালক, পথচারী ও সাধারণ নাগরিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচিতে দায়িত্ব পালনকারী শাফিন সিকদার জানান, “তীব্র গরমে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছে। তাদের একটু স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

 

এ সময় ইউনিটে থাকা অন্যান্য সদস্যরাও জানান, মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। তারা বলেন, “প্রচণ্ড গরমে সাধারণ মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছেন, আমাদের এই কার্যক্রমের মাধ্যমে সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি।”

রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। কর্মসূচি চলাকালে কয়েকজন পথচারী জানান, এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, পুরো গ্রীষ্মকালজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের দায়িত্বশীলরা জানান, সংগঠনটি সবসময় মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও দুর্যোগ কিংবা জনদুর্ভোগের সময়ে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে