ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে

তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে

বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে তলিয়ে যাওয়া নদী তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। বুধবার (২৪ জুন) সকাল থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন লমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায়।

গতকাল মঙ্গলবার বিকেলে পানি কিছুটা বাড়ে। এতে ব্যারাজের ভাটিতে থাকা জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানি প্রবেশ করে। ডুবে যায় বাদাম, ভূট্টা, মিষ্টি আলুসহ বিভিন্ন ফসলের ক্ষেত। পরে রাত থেকেই কমতে শুরু করে পানি।

তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে, বন্যার শঙ্কা এখনও কাটেনি। এ নিয়ে দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে