ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

বিনোদন ডেস্ক

তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

সজীবের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একসঙ্গে কাজের স্মৃতি স্মরণ করে তিনি সজীবের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

নির্মাতা আশিকুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন সজীব। সম্প্রতি চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। তবে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ নির্মাতা।

মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

গল্প লেখা ও নির্মাণ—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র কাজের মাধ্যমে নাট্যাঙ্গনে পরিচিতি তৈরি করেছিলেন মারুফ হোসেন সজীব। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘জলকৌড়ি’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।

অকালেই এই প্রতিভাবান নির্মাতার চলে যাওয়ায় সহকর্মী, অভিনয়শিল্পী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোক।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে