ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ঢামেকে কিশোরীর লাশ রেখে পালালেন দুই ব্যক্তি

ঢামেকে কিশোরীর লাশ রেখে পালালেন দুই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর লাশ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই দুই ব্যক্তি কিশোরীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন, সেখানে একটি ট্রলিম্যান তাকে জরুরি বিভাগে নিয়ে যান।

এদিকে কিশোরীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে দুই ব্যক্তির একজন টিকিট আনার কথা বলে এবং অপরজন গাড়ি ভাড়া দেওয়ার কথা বলে সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পরে হাসপাতালের স্টাফরা তাকে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে গেলে, সেখানে পরীক্ষা নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কিশোরীর লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, ভিকটিমের শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নিহতের পরিচয় শনাক্তের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে