ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাকা-চট্টগ্রাম রোডের ইলয়িটগঞ্জে বিশাল যানজট

ঢাকা-চট্টগ্রাম রোডের ইলয়িটগঞ্জে বিশাল যানজট

সংবাদদাতা,কুমিল্লা:
কুমিল্লা: ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরম আর ধীরগতির যান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলাম।
কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ইলিয়টগঞ্জ পার হতেই সামনে গাড়ির দীর্ঘ সারি দেখতে পাই।
সকাল সাতটা থেকে এক জায়গাতেই বসে আছি।
আলমগীর হোসেন নামে অপর এক যাত্রী জানান, মহাসড়কে কয়েকদিন ধরে যানজটের খবর পাচ্ছিলাম।
ভেবেছিলাম একটু সকাল সকাল বের হলে আরামে ঢাকায় পৌঁছাতে পারব। কিন্তু এখন এমন যানজটের কবলে পড়েছি, কখন মুক্তি পাব জানি না। ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বেড়েছে।
সকাল আটটার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। এ সময়ে মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে