ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাকার মেয়র পদে ত্রিমুখী লড়াই

ঢাকার মেয়র পদে ত্রিমুখী লড়াই

নবপ্রকাশ ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করলেও প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী কৌশলগত কারণে এখনো সরাসরি প্রার্থীর নাম প্রকাশ করেনি। তবে দল দুটির পছন্দের প্রার্থী প্রায় চূড়ান্ত।

যেহেতু এবার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে, তাই ব্যালটে দলীয় প্রতীক থাকবে না। তবে বিএনপির ও জামায়াতের মতো বড় দলগুলোর সমর্থন ভোটের মাঠে প্রধান নিয়ামক হয়ে উঠবে।

তিন দলের সম্ভাব্য প্রার্থীরা:

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ঢাকা উত্তরের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা দক্ষিণের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইতিমধ্যেই অফিশিয়ালি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

  • বিএনপি: প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত দুই বর্তমান প্রশাসককেই সিটির দৌড়ে রাখছে দলটি। ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান এবং দক্ষিণে মো. আবদুস সালামকে প্রায় চূড়ান্ত করে রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম জানান, নাগরিক সেবার মান বৃদ্ধির পাশাপাশি তিনি ভোটের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন।

  • জামায়াতে ইসলামী: ঢাকা উত্তরে জামায়াতের মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর ভিপি ও শিবিরের সাবেক নেতা মো. আবু সাদিককে (সাদিক কায়েম) সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে