নবপ্রকাশ ডেস্ক:
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য শনিবার (১০ অক্টোবর) পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রযোজ্য এ পূর্বাভাসে ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের সার্বিক তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূচক অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
