ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টানা দুই দিন অনুশীলনে নেই আলভারেজ

টানা দুই দিন অনুশীলনে নেই আলভারেজ

হুলিয়ান আলভারেজকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে নতুন করে অস্বস্তিতে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ দৈনিক মার্কার খবর, টানা দ্বিতীয় দিনের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। গতকালও অসুস্থতার কারণে অনুশীলন করেননি আলভারেজ।

রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আতলেতিকো সমর্থকদের তীব্র অসন্তোষের মুখে পড়েছিলেন আলভারেজ। এরপর বুধবার প্রথম অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন তিনি। ক্লাব সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এবং পেটের সমস্যায় ভোগায় অনুশীলনে নামেননি তিনি। বৃহস্পতিবারও সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে।

আতলেতিকোতে ফেরার পর অবশ্য নিয়মিতই দলের সঙ্গে অনুশীলন করছিলেন আলভারেজ। কোচিং স্টাফের তৈরি বিশেষ পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করেন তিনি। সেই প্রক্রিয়া শেষে গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে কয়েক মিনিট মাঠেও নামেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে