ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের জায়গায় বাঁশের ব্যবহার, মাঠে নামল দুদক

টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের জায়গায় বাঁশের ব্যবহার, মাঠে নামল দুদক

নবপ্রকাশ ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সেতু নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের আলোচিত ঘটনায় সত্যতা যাচাই ও সরেজমিনে খতিয়ে দেখতে উপজেলা এলজিইডি কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের তথ্য-নথিপত্র সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।

জানা যায়, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করছে ‘মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির এন্টারপ্রাইজ (জেভি)’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, সেতুটির ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে রাতের আঁধারে ঢালাই কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়, কিন্তু পরে রাতেই ফুটপাতের স্ল্যাবের ঢালাই শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় ইতোমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে শোকজ করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে