ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » টাকা ছাপানোর খবর ভিত্তিহীন:গভর্নর মোস্তাকুর রহমান

টাকা ছাপানোর খবর ভিত্তিহীন:গভর্নর মোস্তাকুর রহমান

বানিজ্য রিপোর্টার:

টাকা ছাপানোর খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

শনিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

এ বিষয়ে সাংবাদিকরা আজ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।

তিনি বলেন, এসব তথ্য দেশের অর্থনৈতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য কোনোভাবেই সত্য না। এর আসলে কোনো অস্তিত্ব নেই।

এ সময় গভর্নর আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন। তবে সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা করছে সরকার।

সভায় রাজনীতি থেকে দেশের অর্থনীতিকে বের করে গণতন্ত্রায়ণের দিকে নিতে হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতদিন ভিন্ন চর্চা হওয়ায় ব্যাংক ও পুঁজিবাজার খালি হয়ে গেছে বলেও জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে