ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার তালিকায় ব্রাজিল আর্জেনটিনার কোচও আছেন

জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার তালিকায় ব্রাজিল আর্জেনটিনার কোচও আছেন

স্পোর্টস রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পদে আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। আবেদন জমা পড়েছে তিনশর বেশি।  ডেডলাইন পর্যন্ত অপেক্ষা না করেই বাফুফের কোচ নিয়োগের বিশেষ কমিটি ২২ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। এই তালিকা চলে যাবে বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে। সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে সেই কমিটি কোচ নিয়োগের আগে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর মতামত চাইতে পারে ।

জাতীয় দলের কোচ নিয়োগের ব্যাপারটি পুরোপুরি থাকে দেশের ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণে। তবে কোচ নিয়োগের আগে জাতীয় দলের অধিনায়ক বা সিনিয়র খেলোয়াড়দের মতামত চাওয়া হয়। যতদূর জানা গেছে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোনো ফুটবলারের মতামত নেয়নি বাফুফে।

জাতীয় দলের কোচের ব্যাপারটি দেখছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিলটন। তাঁর মতে কোচ নিয়োগে ফুটবলারদের মতামত মুখ্য নয়। এটা সম্পূর্ণ ফুটবল ফেডারেশনের ওপর নির্ভর করে। চাইলে হামজার মতামত নেওয়া হতে পারে বলে জানান তিনি, ‘জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আছেন তিনি নিশ্চয়ই কোচের ব্যাপারে অনেকের সঙ্গে কথা বলেছেন। ফুটবলারদের সঙ্গে কথা বলবে কেন? যদি হামজা চৌধুরীর সঙ্গে কথা বলতে পারে আনঅফিসিয়ালি সেটা হতে পারে। কোচ নিয়োগের পুরোটাই হলো আমাদের গোপনীয় বিষয়।’

বাংলাদেশের কোচ হওয়ার জন্য ব্রাজিল, আর্জেন্টিনা আর স্পেনের মতো দেশ থেকে আবেদন করা হয়েছে। ২২ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ব্রাজিলের অলিম্পিকজয়ী কোচ রোজেরিও মাইকেল। এ ছাড়া আর্জেন্টিনার দুজন কোচও আছেন তালিকায়। বাংলাদেশের কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও আছেন বিবেচনায়। সবার কাছ থেকেই বেতন ও সম্ভাব্য যোগদানের সময় জানতে তথ্য সংগ্রহ করছে বাফুফে। এরপর এই তালিকা আরও সংক্ষিপ্ত করে পরবর্তী সিদ্ধান্তে যাবে সংস্থাটি। তবে কোচের বেতন চাহিদা জানতে ইতোমধ্যে ইমেইল করেছে বাফুফে।

 

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে