ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জবি ছাত্রদলের আয়োজনে ছাত্রী হলে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

জবি ছাত্রদলের আয়োজনে ছাত্রী হলে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রীনভয়েস শাখা ও বহ্নিশিখার সমন্বয়ে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সোমবার (৩১ আগস্ট) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে অনুষ্ঠিত কর্মশালায় মেডিসিন স্পেশালিস্ট ও ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক এবং আজগর আলী হাসপাতালের কনসালটেন্ট ডা. ঈশিতা বিশ্বাস শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসচেতনতা ও সুস্থ জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

কর্মশালার অংশ হিসেবে ‘Yoga for Women’ শীর্ষক একটি বিশেষ সেশন পরিচালনা করেন যোগা স্পেশালিস্ট বৈশাখী মুখার্জী। এ সময় নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে যোগব্যায়ামের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন কৌশল শেখানো ও অনুশীলন করানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখার সাধারণ সম্পাদক ফারজানা রিমি।

কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে জকসু হল সংসদের ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাত বলেন, “জকসু নির্বাচনে যারা আমাকে দায়িত্বশীল মনে করে ভোট প্রদান করেছেন, তাদের সেই বিশ্বাসের জায়গা থেকেই নির্বাচন-পরবর্তী সময়ে এটি আমার দ্বিতীয় উদ্যোগ। আমি নিশ্চিত করেছি, সামনে শিক্ষার্থী কল্যাণমূলক এমন আরও উদ্যোগ গ্রহণ করব। আমি সংগঠনের মানুষ, আমি সাংগঠনিক মানুষ। পরিবেশ ও সমাজকল্যাণমূলক কাজ আমি শুধু আমার দায়িত্বের জায়গা থেকে নয়, আবেগের জায়গা থেকেও করি।”

এ সময় গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “নারী স্বাস্থ্যকে খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখে বহ্নিশিখা।” নারী স্বাস্থ্য ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, মানসিক ও শারীরিক সুস্থতা এবং জীবন দক্ষতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে