ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জবি ছাত্রদলনেতা সুমনের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ

জবি ছাত্রদলনেতা সুমনের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য। আসন্ন জবি শাখা ছাত্রদলের নতুন কমিটিকে সামনে রেখে রাজনৈতিকভাবে সুমন সর্দারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব ভিত্তিহীন অভিযোগ ও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি তাদের।

ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত সুমন সর্দার বিভিন্ন দলীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত সরকারের সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার কারণে তিনি একাধিকবার গ্রেপ্তার ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন সংগঠনটির নেতারা। এ সময় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও দায়ের করা হয়েছিল বলে তারা জানান।

বর্তমানে জবি শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে সুমন সর্দার অন্যতম আলোচিত নেতাদের একজন। এ অবস্থায় তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা।

আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্যের দাবি, জবি ছাত্রদল কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। তবে সম্প্রতি সুমন সর্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্য প্রমাণ তাদের কাছে নেই। তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও নেতৃত্বের প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়াচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, সুমন সর্দারের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। আসন্ন কমিটিতে নেতৃত্বের অবস্থানকে প্রভাবিত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে একাধিক ছাত্রদল নেতা বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে সুমন সর্দারের বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলোর বিষয়ে অভিযোগকারী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে