ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » চেলসিতে যোগ দিলেন জর্ডান হেন্ডারসন

চেলসিতে যোগ দিলেন জর্ডান হেন্ডারসন

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চেলসি। ফ্রি ট্রান্সফারে স্ট্যামফোর্ড ব্রিজে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা। সম্প্রতি পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্রেন্টফোর্ড ছেড়েছিলেন তিনি।

চলতি দলবদলে কোচ জাবি আলোনসোর স্কোয়াডে অভিজ্ঞতার মাত্রা বাড়াতে চেয়েছিল চেলসি কর্তৃপক্ষ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হেন্ডারসনের পাশাপাশি ৩৫ বছর বয়সী স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককেও দলে ভিড়িয়েছে ব্লুজরা।

চেলসিতে যোগ দিয়ে হেন্ডারসন বলেন, “ক্লাবের ঐতিহ্য, ম্যানেজারের ব্যক্তিত্ব—যার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে—এবং খেলোয়াড়দের গুণমানের কথা চিন্তা করলে এটি এমন এক সুযোগ ছিল, যা হাতছাড়া করা সম্ভব ছিল না। এছাড়া ক্লাবটির মালিকপক্ষ চেলসিকে সঠিক পথে এগিয়ে নিতে কতটা ব্যাকুল, তা দেখে আমি সত্যি অভিভূত। মাঠ এবং মাঠের বাইরে প্রতিদিন নিজের সেরাটা দেওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য।”

নীতিমালায় পরিবর্তন: আলোনসোর ‘লেভারকুসেন মডেল’

গত দুই বছরে চেলসিতে ৩০োর্ধ্ব কোনো ফুটবলার খেলেননি এবং চার বছর ধরে এমন বয়সের কারো জন্য কোনো অর্থও খরচ করেনি তারা। তবে নতুন কোচ জাবি আলোনসোর বিশেষ আগ্রহেই তরুণ দলের মধ্যে অভিজ্ঞদের যুক্ত করার এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

গত মৌসুমের শেষের দিকে দলের পারফরম্যান্সে যে ভাটা পড়েছিল, তার পেছনে নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের অভাবকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। জার্মানির বায়ার লেভারকুসেনকে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনেও আলোনসোর একই রণকৌশল ছিল। তরুণ দলকে ট্রফি জেতানোর মানসিকতায় রূপান্তর করতে তিনি গ্রানিত জাকা, জোনাস হফম্যানের মতো ৩০োর্ধ্ব অভিজ্ঞ ফুটবলারদের দলে এনেছিলেন, যা তাকে সাফল্য দিয়েছিল। এখন চেলসিতেও সেই একই কাঠামোর পুনরাবৃত্তি করতে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ।

কোমোতে পাড়ি জমাচ্ছেন ট্রাভো চালোবাহ

এদিকে চেলসি ছেড়ে ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিতে যাচ্ছেন ইংলিশ ডিফেন্ডার ট্রাভো চালোবাহ। দুই ক্লাবের মধ্যে প্রায় ২৫.৭ মিলিয়ন পাউন্ডের (৩০ মিলিয়ন ইউরো) একটি চুক্তি চূড়ান্ত হয়েছে, যা পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ৫.১ মিলিয়ন পাউন্ড বাড়তে পারে।

চালোবাহ ইতিমধ্যেই কোমোর সাথে ব্যক্তিগত শর্তাবলীতে সম্মতি জানিয়েছেন। চেলসির অ্যাকাডেমি থেকে উঠে আসা এই খেলোয়াড়কে বিক্রি করে ভালো অঙ্কের নিট মুনাফা (Pure Profit) পকেটে পুরছে পশ্চিম লন্ডনের ক্লাবটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে