নবপ্রকাশ ডেস্ক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে চলতি অক্টোবর মাসের শেষের দিকে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে দ্বিপাক্ষিক এই সফর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।
প্রেস সচিব জানান, “চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান সফরে যাবেন। সে লক্ষ্যে উভয় দেশের কূটনৈতিক কূটনৈতিক শিষ্টাচার মেনে যাবতীয় প্রস্তুতি জোরদার করা হচ্ছে।” তবে সফর বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঠিক কোন তারিখে ঢাকা ত্যাগ করবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সূচি পরবর্তীতে চূড়ান্ত করে ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই চার দিনের দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধামন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন, এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
