ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘গেগেনপ্রেসিং’ নিয়ে চোখরাঙানি অস্ট্রিয়ার, ৪ কৌশলে সামলাবে আর্জেন্টিনা

‘গেগেনপ্রেসিং’ নিয়ে চোখরাঙানি অস্ট্রিয়ার, ৪ কৌশলে সামলাবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে কৌশলের লড়াইটা হবে বেশ মজাদার। অস্ট্রিয়া মাঠে নামবে আজ হাই প্রেসিংয়ের অন্য এক রূপ ‘গেগেনপ্রেসিং’ নিয়ে। যেখানে প্রতিপক্ষের উপর ক্রমাগত চাপ দিয়ে বল কেড়ে নেওয়াই তাদের মূল অস্ত্র।

কিন্তু আর্জেন্টিনার কাছে এই চাপ সামলানোর নিজস্ব কৌশল আছে। স্কালোনির দল একটি ‘রিলেশনাল-পজিশনাল’ পদ্ধতিতে খেলে। এর মানে হলো, লম্বা পাস দিয়ে বল এগিয়ে না নিয়ে ছোট ছোট পাসে বল ধরে রাখা।

এতে অস্ট্রিয়ার প্রেস সামনে টেনে আনা যায়। আর যখনই অস্ট্রিয়ার মিডফিল্ডার ও ডিফেন্ডাররা সামনে উঠে আসে, তখন পেছনে খালি জায়গা তৈরি হয়। সেই ফাঁকা জায়গাটাই কাজে লাগায় আর্জেন্টিনা।

তবে আর্জেন্টিনার এই কৌশল সফল হবে ৪টি ছোট ছোট কৌশল কাজে দিলে তবেই। সে ৪ কৌশল হলো–

মাঝমাঠে দ্রুতলয়ের পাসিং
রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এই কাজটা করেন দক্ষ হাতে। অস্ট্রিয়া আজ প্রেস করলেই ওয়ান টাচ পাসে বল সরিয়ে নিতে পারেন তারা। এতে প্রতিপক্ষের প্রেস ফাঁদে পা দেওয়ার সুযোগ থাকে না।

লং পাসে প্রেস বাইপাস
অস্ট্রিয়ার গেগেনপ্রেস সামনের দিকে বেশি থাকে বলে মাঝমাঠে উপর-নিচে ফাঁক তৈরি হয়। আর্জেন্টিনা সেই মুহূর্তে দ্রুত লং পাস দিয়ে প্রেস পার করে আক্রমণভাগে বল পৌঁছে দিতে পারে সেক্ষেত্রে। ফলে আক্রমণকারীরা সরাসরি অস্ট্রিয়ার ডিফেন্সলাইনের মুখোমুখি হতে পারেন।

রক্ষণে শৃঙ্খলা
অস্ট্রিয়া বল হারালেই দ্রুত পাল্টা আক্রমণে নামে। এই বিপদ এড়াতে আর্জেন্টিনার রক্ষণভাগ সবসময় পজিশনে থাকতে হবে। বল থাকলেও ডিফেন্ডাররা নিজেদের জায়গা ছাড়তে পারবেন না। এতে হঠাৎ পাল্টা আক্রমণে ধরা পড়ার ঝুঁকি কমে যাবে।

মেসিকে জায়গা তৈরি করে দেওয়া
আর্জেন্টিনার আক্রমণভাগ ক্রমাগত পজিশন বদলায়। এতে অস্ট্রিয়ার শক্ত ডিফেন্সলাইন ভেঙে ফেলার সুযোগ তৈরি করবে বিশ্বচ্যাম্পিয়নরা। ফাঁক তৈরি হলেই সেই জায়গায় ঢুকে পড়বেন লিওনেল মেসি। তখন তার সামনে সরাসরি গোলের সুযোগ খুলে যায়।

সব মিলিয়ে অস্ট্রিয়ার শারীরিক ও আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে আর্জেন্টিনার অস্ত্র হলো কৌশল, শান্তি আর দ্রুত সিদ্ধান্ত।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে